• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা কালীগঞ্জে বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ, ২১ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

অন্তর্জালে ঝড় তুলল জায়েদ খানের ‘শিকারি’

প্রতিবেদক / ৩০ বার
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’ মুক্তির পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বৃহস্পতিবার অনলাইনে প্রকাশের পর ভিডিওটি নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

গানটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন জায়েদ খান। মিউজিক ভিডিওর শুরুতেই স্পোর্টস বাইকে চড়ে ভিন্নধর্মী লুকে হাজির হন এই অভিনেতা। এরপর মডেলদের সঙ্গে নাচ ও বিভিন্ন রোমাঞ্চকর দৃশ্যে দেখা যায় তাকে।

ভিডিওতে কখনও সমুদ্রসৈকতে জাহাজে, আবার কখনও সমুদ্রের তীরঘেঁষা রাস্তায় জায়েদ খানকে বিভিন্ন দৃশ্যে দেখা গেছে। নাচ ও অভিনয়ের পাশাপাশি ভিডিওটির দৃশ্যায়নেও রাখা হয়েছে বৈচিত্র্য।

‘শিকারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব ও রিমি। জানা গেছে, বড় বাজেটের এই মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক মনোরম লোকেশনে। নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন টেকনিশিয়ানও অংশ নিয়েছেন।

এর আগে নিজের জন্মদিন উপলক্ষে ‘শিকারি’র পোস্টার প্রকাশ করেছিলেন জায়েদ খান। পরে গত ১৩ আগস্ট ফেসবুকে গানটির টিজার প্রকাশ করেন তিনি। এবার পুরো মিউজিক ভিডিও মুক্তির পরপরই তা দর্শকদের নজর কেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা