• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন নোয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার এলেঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু

জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী

প্রতিবেদক / ২৬ বার
আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স ইন্ডিয়া বিজয়ী উর্বশী রাউতেলাকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে বিচারকের দায়িত্ব পালন করার সময় জাতীয় পতাকার আদলে পোশাক পরায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা।

চূড়ান্ত পর্বে উর্বশীর পরনে ছিল ভারতের জাতীয় পতাকার তিন রং—গেরুয়া, সাদা ও সবুজ। পোশাকের মাঝখানে ছিল নীল অশোকচক্র। সঙ্গে ছিল সোনালি ঝালর, হীরার কানের দুল, রুপালি চুড়ি ও ভারী আংটি।

ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই একাংশের অভিযোগ, জাতীয় পতাকার আদলে পোশাক পরা প্রতীকের প্রতি অসম্মান। তবে অন্যরা বলছেন, এর মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্বের চেষ্টা করেছেন উর্বশী।

বিতর্কের মধ্যেই পোশাক নিয়ে নিজের অবস্থান জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি বলেছিলাম, আমিই ভারত। তাই আজ নিজেকে ভারতবর্ষ বলেই মনে হচ্ছে।’

উর্বশী জানান, পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকেই অনুপ্রাণিত।

২০১৫ সালে মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতেছিলেন উর্বশী। সেবার তাকে মুকুট পরিয়ে দিয়েছিলেন সুস্মিতা সেন। এবার একই মঞ্চে বিচারক হিসেবে সুস্মিতা সেনকে পেয়ে নিজের সেই পুরোনো মুহূর্তও স্মরণ করেন উর্বশী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা