• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

নতুন সিরিজের ঘোষণা, এরপরই হাঁটুতে চোট সৌমিতৃষার

প্রতিবেদক / ৩৬ বার
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নতুন ওয়েব সিরিজে ফেরার সুখবরের পর হাঁটুতে চোটের খবর দিয়ে ভক্তদের দুশ্চিন্তায় ফেলেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কাজের ইঙ্গিত দিয়ে একাধিক ছবি প্রকাশের পরের পোস্টে হাঁটুতে ব্যান্ডেজ দেখা যায় তার।

তবে স্বস্তির খবর হলো, চোট গুরুতর নয়। বর্তমানে অনেকটাই সুস্থ আছেন এই অভিনেত্রী। নতুন সিরিজের কাজের ব্যস্ততার মধ্যেই চোট পেলেও ঠিক কোথায় বা কীভাবে আঘাত লেগেছে, তা বিস্তারিত জানা যায়নি। শুটিং সেটে ঘটনাটি ঘটেছে কি না, সেটিও নিশ্চিত নয়।

নিজের পোস্টে অবশ্য বিষয়টি নিয়ে খুব বেশি উদ্বেগ প্রকাশ করেননি সৌমিতৃষা। বরং মজার ছলেই জানিয়েছেন, ভুল সিদ্ধান্তই তাকে বারবার সমস্যায় ফেলে। ছবিতেও তাকে হাসিখুশি দেখা গেছে।

এদিকে নতুন কাজ নিয়েও দর্শকদের আগ্রহ বাড়ছে। ‘আতঙ্ক’ সিরিজের পর এবার হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘মাঙ্গলিক’-এ অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। গল্প ও চরিত্র সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

নতুন প্রজেক্টের সেট থেকে প্রকাশিত ছবিতে সহকর্মীদের সঙ্গে আনন্দঘন মুহূর্তও শেয়ার করেছেন অভিনেত্রী।

চোট গুরুতর না হওয়ায় ভক্তদের মধ্যে স্বস্তি ফিরেছে। এখন অপেক্ষা, সুস্থ হয়ে নতুন সিরিজে সৌমিতৃষার নতুন চরিত্রের চমক দেখার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা