• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম! প্রেমের টানে ধর্ম পরিবর্তন, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলকুচিতে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার দিনাজপুর বীরগঞ্জে পৌরসভার মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদন্ড শেরপুরে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন করা হয় আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, মা-ছেলে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,রাসিকের কর্মসূচির উদ্বোধন

মুক্তি পাচ্ছে আরজু-শিরিন শিলার ‘ভালোবাসি তোমায়’

প্রতিবেদক / ২২ বার
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরিন শিলা জুটির নতুন সিনেমা ‘ভালোবাসি তোমায়’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১১ সেপ্টেম্বর। মুক্তিকে সামনে রেখে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমাটির অফিসিয়াল ট্রেইলার। শুরু হয়েছে প্রচার কার্যক্রমও।

শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হয় সিনেমাটির ট্রেইলার প্রকাশ ও প্রমোশন অনুষ্ঠান। এতে সিনেমাটির শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

আবুল হোসেন মজুমদারের পরিচালনায় নির্মিত রোমান্টিক ঘরানার এই সিনেমাটি ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনা ও ভাবনায় নির্মিত। মজুমদার ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ফারুক হোসেন মজুমদার। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনোয়ার শিকদার।

প্রেম, সম্পর্ক ও আবেগের গল্পকে কেন্দ্র করে নির্মিত ‘ভালোবাসি তোমায়’ নিয়ে আশাবাদী নির্মাতা ও কলাকুশলীরা।

আগামী ১১ সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এখন দেখার বিষয়, বড় পর্দায় কায়েস আরজু-শিরিন শিলার এই রোমান্টিক জুটি দর্শকদের কতটা ভালোবাসা অর্জন করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা