ইয়েমেনের দুই প্রদেশে ইয়েমেনি সেনাবাহিনী ও হুথি বাহিনীর সংঘাত এবং সৌদি বিমান হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। এএফপিকে সেনাবাহিনী ও হুথি সূত্র এ তথ্য জানিয়েছে।
ইয়েমেনি সেনাবাহিনীর কর্মকর্তাদের দাবি, হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে হুথি সূত্রের দাবি, সৌদি বিমান হামলা ও ইয়েমেনি সেনাদের সঙ্গে সংঘর্ষে ৪০ হুথি যোদ্ধা নিহত হয়েছেন।
আগস্টের শেষ সপ্তাহ থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সৌদি স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথিরা। একই সময়ে বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবিও করে গোষ্ঠীটি।
৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান চালাচ্ছে সৌদি আরব। হুথিদের তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত ১৩০টির বেশি বিমান অভিযান চালানো হয়েছে।
এর মধ্যেই ১৬ সেপ্টেম্বর সৌদি একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বাহিনী।
এদিকে হুথিদের দমনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা চেয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তবে ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে এই মুহূর্তে সৌদিকে সামরিক সহায়তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধান সম্পাদক ও প্রকাশক : সেলিম রেজা সম্পাদক : মোঃ আব্দুস সাত্তার আব্বাসী অফিস :হাউজ : ৪০-৪২, রোড ২ , ব্লক -ই,সেক্টর -২ আফতাবনগর, ঢাকা । ফোন ০১৬৭৯০৯১৭২৯,০১৭২২২০৮৩২০.০১৭১৬৬৯৯৪৯৩ইমেল : bntnewsinfo@gmail.com