• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনার পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা মানবতাবিরোধী অপরাধ : কাদের–পরশসহ আওয়ামী লীগের ৭ নেতার রায় আজ আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল লালমাটিয়া থেকে আটক ঘড়ি কেনার সূত্রে পরিচয়, ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে এনসিপি নেতা জাহিদের বিরুদ্ধে মামলা জমি নিয়ে বিরোধের জেরে কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা মজুত পর্যাপ্ত, তবু কৃষকের হাতে সার পৌঁছাতে সংকট সাদিক কায়েমকে স্বাগত পাটোয়ারীর, ঢাকার জন্য সুস্থ প্রতিযোগিতার আহ্বান মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জন্য অত্যাধুনিক অস্ত্র পাঠানো হচ্ছে: ট্রাম্প ৬৪ জেলায় এইডস পরীক্ষা, যক্ষ্মা-ম্যালেরিয়া নিয়ন্ত্রণে নতুন প্রকল্প

নিখোঁজ আজিজ শেখের সন্ধান চেয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন

প্রতিবেদক / ৮২ বার
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

লিয়াকত হোসেন রাজশাহী

গত ১১ মে ২০২৬ ইং তারিখ সকাল ৯ টার দিক থেকে আজিজ শেখ নামের এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ৫৮ বছর। ঐ ব্যক্তির গায়ের রং উজ্জ্বল শ্যামলা এবং উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। মুখে সাদা দাড়ি আছে। হারানোর সময় তার পরনে ছিল মেরুন রংয়ের ফতুয়া গ্রামীন চেকের ট্রাউজার। তিনি মুখে কথা বলতে পারেন না।

আজিজ শেখের সন্ধান চেয়ে তার পরিবারের পক্ষ থেকে বুধবার সকাল সাড়ে দশটায় বহরমপুরস্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এমনটাই তথ্য দেন তার স্ত্রী একটি বেসরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ তাসলিমা খাতুন। সংবাদ সম্মেলনে তিনি জানান তার স্বামী ভোলা রোগে আক্রান্ত। তিনি কোন কিছুই মনে রাখতে পারেন না। তার স্বামী পবা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কার্যালয়ের হিসাব রক্ষক ছিলেন। এই রোগের কারণে বর্তমানে তিনি চাকরি থেকে অবসর অবসর নিয়েছেন।

তিনি আরো বলেন, প্রতিদিন কলেজে যাওয়ার পূর্বে তিনি তার স্বামীকে সঙ্গে নিয়ে বহরমপুর রেল লাইন সংলগ্ন চায়ের দোকানে নামিয়ে দিয়ে চলে যান। তার স্বামী চা পান করে প্রতিদিন বাড়ি চলে আসেন। সেদিনও তিনি ৮:৫০ এর দিকে তাকে একই স্থানে নামিয়ে দিয়ে কর্মস্থলে চলে যান। এরপর ১৫ থেকে ২০ মিনিট পরে তিনি জানতে পারেন তার স্বামী বাড়িতে ফেরেননি। সেই থেকে তিনি এবং তার পরিবারের সদস্যরা শহরের প্রতিটি স্থান, আত্মীয়-স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে অদ্যবধি তার খোঁজ পাননি বলে উল্লেখ করেন । এছাড়াও মঙ্গলবার থেকে তার সন্ধান চেয়ে শহর সহ বিভিন্ন স্থানে মাইকিং করছেন। যা চলমান রয়েছে।

তিনি বলেন, তাদের কোন শত্রু নেই। এরপরেও এটা কিভাবে হলো বুঝে উঠতে পারছেন না। যদি কেউ তাকে অপহরণ করেও থাকে তাহলে তাদেরকে মোবাইলে জানানোর জন্য অনুরোধ করছেন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা করে তার স্বামীকে ফেরত নিয়ে আসবেন বলে আকুতি জানান। তিনি আরো বলেন কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে অনুগ্রহ করে তাকে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। সন্ধান দিলে তাকে পুরস্কৃত করবেন বলেও উল্লেখ করেন তিনি। যোগাযোগের ঠিকানা: বহরমপুর ডিবি আনোয়ারা প্রাইমারি স্কুল সংলগ্ন। মোবাইল নম্বর : 01718-308065।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আজিজ শেখের মেয়ে তাসমিয়া খাতুন, বোন ইসমোতারা খাতুন এবং নাতনি নাইস খাতুন সহ পরিবারের অন্যান্য সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা