• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘড়ি কেনার সূত্রে পরিচয়, ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে এনসিপি নেতা জাহিদের বিরুদ্ধে মামলা জমি নিয়ে বিরোধের জেরে কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা মজুত পর্যাপ্ত, তবু কৃষকের হাতে সার পৌঁছাতে সংকট সাদিক কায়েমকে স্বাগত পাটোয়ারীর, ঢাকার জন্য সুস্থ প্রতিযোগিতার আহ্বান মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জন্য অত্যাধুনিক অস্ত্র পাঠানো হচ্ছে: ট্রাম্প ৬৪ জেলায় এইডস পরীক্ষা, যক্ষ্মা-ম্যালেরিয়া নিয়ন্ত্রণে নতুন প্রকল্প ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে আঞ্চলিক ঐক্যের তাগিদ মেইল-ইন ভোটের নিয়ম কঠোরে ট্রাম্পের পরিকল্পনায় সুপ্রিম কোর্টের বাধা সৌদির তেল মজুত নিয়ে বড় শঙ্কা, বিশ্ববাজারে বাড়ছে ঝুঁকি অর্থনীতির গতি ফেরাতে বিদ্যুৎ-জ্বালানিতে স্বস্তির বার্তা

জমি নিয়ে বিরোধের জেরে কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক / ৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার মুরাদনগরে পৈতৃক সম্পত্তি ভাগাভাগি ও জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন দড়ানীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দড়ানীপাড়া গ্রামের প্রয়াত মনু মিয়ার ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে অভিযুক্ত মুস্তাফিজুর রহমান আবু ছিলেন সবার ছোট। মনু মিয়ার মৃত্যুর পর ওয়ারিশদের মধ্যে পৈতৃক সম্পত্তি রেকর্ড করার প্রক্রিয়ায় আবু কৌশলে অতিরিক্ত ৩০ শতাংশ জমি নিজের নামে লিখে নেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসার পর এ নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলাও চলছিল।

সোমবার রাতে ওই বিতর্কিত জমি নিয়ে আবু ও তার স্বজনদের মধ্যে নতুন করে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে আবু ধারালো দা নিয়ে তার বড় বোন খালেদা আক্তার ও ভাতিজা মনজুরুল আলমের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় এলোপাতাড়ি কুপিয়ে দুজনকে গুরুতর আহত করে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মুরাদনগর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত মুস্তাফিজুর রহমান আবু ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা