• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :

মমেক হাসপাতালে আগুন: পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর গুজব

নিজস্ব প্রতিনিধিঃ / ৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর যে খবর ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর তথ্য সম্পূর্ণ অসত্য।

বিভাগীয় কমিশনার বলেন, জরুরি বিভাগে থাকা দুজনের মরদেহ স্বাভাবিক রোগীর মৃত্যু হিসেবে রয়েছে। এছাড়া আরও দুজনের মৃত্যুর বিষয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে সোমবার বিকেল পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের একটি নষ্ট লিফট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়া ভবনের আটতলা পর্যন্ত ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে হুড়োহুড়িতে অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদরের তিনটি ইউনিট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তাকর্মীদের সহায়তায় নারী ও শিশুসহ রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

আগুন লাগার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে পদদলিত হয়ে শিশুসহ ছয়জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এতে জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে ওই মৃত্যুর খবর সঠিক নয় বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা