• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

পর্যটকদের জন্য বন্ধ হলো সেন্টমার্টিন, আবার অপেক্ষা পরবর্তী মৌসুমের

প্রতিবেদক / ৩০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

চলতি মৌসুমে পর্যটকদের জন্য সেন্টমার্টিন ভ্রমণ যাত্রা শেষ হলো শনিবার (৩১ জানুয়ারি)। ১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল চলবে না। সবকিছু অনুকূলে থাকলে আগামী পর্যটন মৌসুমে পুনরায় পর্যটকরা এই প্রবাল দ্বীপে ভ্রমণের সুযোগ পাবেন।

সেন্টমার্টিনের পরিবেশ-প্রতিবেশ ও জীব বৈচিত্র সুরক্ষায় দেশের সর্বদক্ষিণের এই দ্বীপটিতে ২০২৩ সাল থেকে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ আরোপ করে সরকার।

সরকারের বিধিনিষেধ ও নির্ধারিত নিয়ম অনুযায়ী চলতি মৌসুমে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। নির্ধারিত সময়ের পর দ্বীপে পর্যটন কার্যক্রম বন্ধ রাখা হবে, যাতে পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা