• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কোনো শিক্ষক পাননি এমপি

প্রতিবেদক / ২০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষকের উপস্থিতি পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তিনি মধ্যনগর উপজেলার আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তবে এ সময় কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সকালে এমপি কামরুজ্জামান কামরুল মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলেন। পথে তিনি কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করলে শিক্ষকদের অনুপস্থিতির বিষয়টি তার নজরে আসে।

পরিদর্শন শেষে তিনি বলেন, বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা