• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

রাজধানীতে বেজমেন্ট থেকে মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার

প্রতিবেদক / ১২ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় একটি বাড়ির বেজমেন্ট থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি সাত টুকরো অবস্থায় পলিথিনে মোড়ানো ছিল।

রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়। মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ছয় দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করা হয়। পরে মরদেহ টুকরো টুকরো করে পলিথিনে ভরে ওই বাড়ির বেজমেন্টে ফেলে রাখা হয়।

পুলিশ জানায়, মরদেহের অবস্থা খারাপ হওয়ায় নিহত ব্যক্তির বয়সও নির্ধারণ করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পিবিআই আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চালালেও এখন পর্যন্ত সফল হয়নি।

এদিকে ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা