• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনার পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা মানবতাবিরোধী অপরাধ : কাদের–পরশসহ আওয়ামী লীগের ৭ নেতার রায় আজ আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল লালমাটিয়া থেকে আটক ঘড়ি কেনার সূত্রে পরিচয়, ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে এনসিপি নেতা জাহিদের বিরুদ্ধে মামলা জমি নিয়ে বিরোধের জেরে কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা মজুত পর্যাপ্ত, তবু কৃষকের হাতে সার পৌঁছাতে সংকট সাদিক কায়েমকে স্বাগত পাটোয়ারীর, ঢাকার জন্য সুস্থ প্রতিযোগিতার আহ্বান মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জন্য অত্যাধুনিক অস্ত্র পাঠানো হচ্ছে: ট্রাম্প ৬৪ জেলায় এইডস পরীক্ষা, যক্ষ্মা-ম্যালেরিয়া নিয়ন্ত্রণে নতুন প্রকল্প

টানা ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল স্বাভাবিক

প্রতিবেদক / ৬৫ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

টানা প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের পর সোমবার রাত সাড়ে ৯টা থেকে পুনরায় দূরপাল্লার ও আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়।

জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিবহন শ্রমিকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে পরিস্থিতির সমাধান হয়। বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের ঘোষিত ২১ সদস্যের রাজশাহী জেলা কমিটি স্থগিত এবং ঈদুল আজহার পর নতুন করে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের পর শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেন।

এর আগে রোববার রাতে নতুন কমিটি ঘোষণার পর থেকেই শ্রমিকদের একটি অংশ কমিটি বাতিল ও নতুন নির্বাচনের দাবিতে আন্দোলনে নামে। সোমবার সকাল থেকে তারা লাঠিসোঁটা নিয়ে সড়ক-মহাসড়কে অবস্থান নেয়, ফলে রাজশাহী থেকে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

দিনভর বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। শিরোইল বাস টার্মিনালে দূরপাল্লার বিভিন্ন পরিবহনের কাউন্টার বন্ধ থাকলেও অসংখ্য যাত্রীকে অপেক্ষা করতে দেখা যায়।

যাত্রীরা অভিযোগ করেন, হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েন। ঈদকে সামনে রেখে অনেকেই আগেভাগে যাত্রার প্রস্তুতি নিয়েছিলেন বলেও জানান অনেকে।

শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, ফেডারেশনের ঘোষিত নতুন কমিটি প্রত্যাখ্যান করে একটি অংশ নির্বাচনের দাবি তোলে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় প্রশাসন হস্তক্ষেপ করে সমঝোতার উদ্যোগ নেয়।

পরবর্তীতে আলোচনার মাধ্যমে কমিটি স্থগিত এবং নির্বাচনের ঘোষণা আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা