• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

মিশিগানে বাংলাদেশি আইনজীবীদের সংগঠন গঠনে নতুন উদ্যোগ, আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিবেদক / ১০ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি আইনজীবীদের নিয়ে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সমন্বয় ও ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

রোববার (১৭ মে) বিকেল ৫টায় মিশিগানের ‘আল-শাহী’ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে প্রবাসী আইনজীবীদের সংগঠিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী আব্দুর রশিদ এবং সঞ্চালনা করেন সিনিয়র আইনজীবী আব্দুর রহিম। এতে মিশিগানে কর্মরত প্রবাসী বাংলাদেশি আইনজীবীরা ছাড়াও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ কাউসার আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট এ. টি. এম শামসুল হাসান বাবর, অ্যাডভোকেট নুরুল ইসলাম মইনুল, অ্যাডভোকেট শফিউল আজম মাছুম, অ্যাডভোকেট দীপক চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ লালা ও অ্যাডভোকেট আব্দুর রহিম। পাশাপাশি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান অ্যাডভোকেট শফিউল আজম মাছুম, অ্যাডভোকেট দীপক চৌধুরী, অ্যাডভোকেট মোশাররফ হোসেন ও অ্যাডভোকেট নুরুল ইসলাম মইনুল।

সভায় প্রয়াত দুই আইনজীবী—সুলতানুজ্জামান এবং সিলেট জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি মোহাম্মদ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

এছাড়া আগামী ৩১ মে ওয়ারেন সিটির আল-শাহী রেস্টুরেন্টে পরবর্তী বর্ধিত সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে মিশিগানে বসবাসরত সকল বাংলাদেশি আইনজীবীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা