• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

আচ্ছা! তোমাকে এত ভাল লাগে কেন?

প্রতিবেদক / ৬২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আচ্ছা! তোমাকে এত ভাল লাগে কেন?
– খালিদ রিয়াজ 306

রিমঝিম বৃষ্টির দিন…
তুমি সবুজ শাড়ি পড়ে…
ঘুড়ে বেড়াও প্রজাপতির ডানায়…
তোমাকে দেখছি আর ভাবছি…
আচ্ছা! তোমাকে এত ভাল লাগে কেন?
তোমার চুল সুন্দর, চোখ সুন্দর, ঠোঁট সুন্দর!
নরম তুলতুলে গালও…
আমার এ চোখকে তা এড়াতে পারে না কভু…
তাই বুঝি তোমাকে এত ভাল লাগে?
আমার হৃদয় জুড়ে কেবলি উত্তাল সাগরের ঢেউ…
যখন তোমাকে দেখি…
তখন দখিনা জানালার নির্মল বাতাসে…
আমার হৃদয় আন্দোলিত হয়।
হয়তো সে কারণেই কি তোমাকে এত ভাল লাগে?
আমিতো তোমার অতলে হারাতে চাই…
মনের সুপ্ত বাসনাগুলো সেই অতলেই পূরণ হবে।
ভেসে যেতে চাই সেই অসীম সুখের ভেলায়।
আমি কি ভুল করছি?
আমিতো ভুল করার জন্যই…
তো তোমার অপেক্ষায় আছি…
হোক সে ভুল,
তবুও এ অতৃপ্ত হৃদয়টা তৃপ্ত হোক…
কামনা-বাসনাগুলো পূর্ণ হোক…
ব্যকুলতা দূর হয়ে যাক…
পূর্ণতায় ভরে যাক এ অপূর্ণ হৃদয়…
উচ্ছ্বাসে প্রাণটা ভরে যাক…
এজন্যই মনেহয় তোমাকে এত ভাল লাগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা