• সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

উপায় না থাকায় জ্বালানির দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী

প্রতিবেদক / ২০ বার
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

উপায় না থাকায় সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জ্বালানি তেলের দাম সমন্বয় না করলে শিক্ষা, স্বাস্থ্য, ফ্যামিলিমকার্ডসহ সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো যাবে না। সকল অর্থের বড় অংশ ভর্তুকির পেছনে ব্যয় হয়ে গেলে প্রত্যেকটি বিভাগ ক্ষতিগ্রস্ত হবে।

আসছে বাজেটে নবায়নযোগ্য জ্বালানির জন সুখবর আসছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন ব্যায় কমাতে চায় সরকার।

প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে দ্রুত দেশে তেলের দাম কমানো হবে। শিগগিরই মধ্যপ্রাচ্য সংকটের সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ঈদের ছুটিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় এবারের ঈদ স্বস্থিতে কাটেনি বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা