• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

নতুন রূপে ফিরছে ‘নার্নিয়া’, প্রকাশ পেল সিনেমার লোগো

প্রতিবেদক / ১১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সিএস লিউইসের কালজয়ী ফ্যান্টাসি উপন্যাস অবলম্বনে নতুন সিনেমা নিয়ে আসছে নেটফ্লিক্স। ‘নার্নিয়া: দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’ নামের এই চলচ্চিত্রের আনুষ্ঠানিক লোগো প্রকাশ করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। একই সঙ্গে সিনেমাটির পরিচালক ও চিত্রনাট্যকার গ্রেটা গারউইগের একটি ছবিও প্রকাশ করা হয়েছে।

সিএস লিউইসের ‘দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’ উপন্যাসটি এবারই প্রথম বড় পর্দায় রূপ পেতে যাচ্ছে। প্রকাশিত লোগোটিতে আগের ‘নার্নিয়া’ চলচ্চিত্রগুলোর তুলনায় ভিন্নধর্মী নকশা ও রঙের ব্যবহার দেখা গেছে। এর মধ্য দিয়ে নতুন সিনেমাটিতে পরিচিত নার্নিয়া জগতকে আধুনিক ও স্বতন্ত্র শিল্পরীতিতে তুলে ধরার আভাস মিলছে।

গ্রেটা গারউইগের পরিচালনায় নির্মিত সিনেমাটি নিয়ে এরই মধ্যে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নির্মাণ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। এর আগে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইম্যাক্স প্রদর্শন।

প্রেক্ষাগৃহে মুক্তির পর ২০২৭ সালের ২ এপ্রিল থেকে নেটফ্লিক্সে সিনেমাটি দেখার সুযোগ পাবেন দর্শকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা