ছোটপর্দার পরিচিত মুখ সাইদুর রহমান পাভেল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় ‘জাকির’ চরিত্রের এই অভিনেতা।
প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটিতে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায় পাভেলকে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান জানিয়েছেন অভিনেতা।
পাভেলের দাবি, ভিডিওতে থাকা ওই নারী তাঁর বান্ধবী। এর বাইরে তাঁদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।
অভিনয় ক্যারিয়ারের শুরুতে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নেন পাভেল। সেখানে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন তিনি। এর মাধ্যমে দুই বাংলার দর্শকদের নজরে আসেন এই অভিনেতা।
পরে অভিনয় জগতে নিজের অবস্থান তৈরি করেন পাভেল। তবে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয়ের পরই দেশজুড়ে ব্যাপক পরিচিতি পান তিনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : সেলিম রেজা সম্পাদক : মোঃ আব্দুস সাত্তার আব্বাসী অফিস :হাউজ : ৪০-৪২, রোড ২ , ব্লক -ই,সেক্টর -২ আফতাবনগর, ঢাকা । ফোন ০১৬৭৯০৯১৭২৯,০১৭২২২০৮৩২০.০১৭১৬৬৯৯৪৯৩ইমেল : bntnewsinfo@gmail.com