ছোটপর্দার পরিচিত মুখ সাইদুর রহমান পাভেল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় ‘জাকির’ চরিত্রের এই অভিনেতা।
প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটিতে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায় পাভেলকে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনা। এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান জানিয়েছেন অভিনেতা।
পাভেলের দাবি, ভিডিওতে থাকা ওই নারী তাঁর বান্ধবী এবং এর বাইরে তাদের অন্য কোনো সম্পর্ক নেই।
অভিনয় ক্যারিয়ারের শুরুতে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন তিনি। পরে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভিনয়ে যাত্রা শুরু করেন।
তবে বড় পরিচিতি আসে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের পর। সেখানে ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয়তা পান পাভেল।