• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের লিড ৩৪ রানের

প্রতিবেদক / ২২ বার
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭ রান। এতে স্বাগতিকদের মোট লিড দাঁড়িয়েছে ৩৪ রানে।

রোববার দিনের শেষ বিকেলে খুব বেশি সময় ব্যাটিং করতে হয়নি বাংলাদেশকে। আলোকস্বল্পতার কারণে মাত্র ১.৫ ওভার খেলার পরই দিনের সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। যদিও সূচি অনুযায়ী আলো থাকলে খেলা চলার কথা ছিল সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তান ৩৮৬ রানে অলআউট হয়। একসময় ৫ উইকেটে ৩৪৯ রান করা দলটি শেষ ৫ উইকেট হারায় মাত্র ৩৭ রানের ব্যবধানে।

বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন মেহেদী হাসান মিরাজ। ৫ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফাইফার পূর্ণ করেন তিনি। এছাড়া তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ নেন দুটি করে উইকেট। নাহিদ রানার শিকার একটি উইকেট।

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪১৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া মুমিনুল হক ৯১, মুশফিকুর রহিম ৭১ ও লিটন দাস করেন ৩৩ রান। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস নেন ৫ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬
(আওয়াইস ১০৩, ফজল ৬০; মিরাজ ৫/১০২, তাইজুল ২/৬০)

বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩
(নাজমুল ১০১, মুমিনুল ৯১, মুশফিক ৭১; আব্বাস ৫/৯২)

বাংলাদেশ ২য় ইনিংস: ৭/০
(১.৫ ওভার, মাহমুদুল ২*)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা