• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন সিনেমার সেটে সরকারি টাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটি প্রশাসক: আসিফ মাহমুদ ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু চাকরি দিচ্ছে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা এআইকে নতুন তথ্যযুদ্ধের ক্ষেত্র হিসেবে দেখছেন গবেষকরা ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি অর্থনীতি চাঙ্গা করতে ১০ হাজার কোটি টাকার তহবিল শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যা মামলা: পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর বাকি, মৃত্যুদণ্ড অনুমোদনের নথি যাচ্ছে হাইকোর্টে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি নাকচ করল বিজিবি

পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ, ইতিহাসের অপেক্ষায় সিলেট

প্রতিবেদক / ১৫ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

স্পোর্টস ডেস্কঃ

সিলেট টেস্টে ইতিহাস গড়ার স্বপ্ন এখন বাংলাদেশের হাতের মুঠোয়। পাকিস্তানকে প্রথমবারের মতো দেশের মাটিতে হোয়াইটওয়াশ করতে স্বাগতিকদের প্রয়োজন আর মাত্র তিন উইকেট।

৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান। জয়ের জন্য সফরকারীদের এখনও প্রয়োজন ১২১ রান। তবে টেস্ট ইতিহাসে এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের কোনো নজির নেই।

দিনজুড়ে লড়াই জমিয়ে তুলেছিলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। ষষ্ঠ উইকেটে তাদের ১৩৪ রানের জুটিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছিল পাকিস্তান। কিন্তু শেষ বিকেলে নতুন বল হাতে আঘাত হানেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

প্রথমে দুর্দান্ত এক আর্ম বলে সালমানকে বোল্ড করে ভাঙেন গুরুত্বপূর্ণ জুটি। ৭১ রান করে সাজঘরে ফেরেন পাকিস্তানের এই ব্যাটার। এরপর পরের ওভারেই হাসান আলীকেও ফেরান তাইজুল। শেষ বিকেলের আলো-আঁধারিতে বাংলাদেশের জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে ওঠে।

দিন শেষে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান। তিনি ৭৫ রান নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। তার সঙ্গে আছেন সাজিদ।

বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন তাইজুল ইসলাম। ৪ উইকেট নিয়ে তিনি হয়ে ওঠেন স্বাগতিকদের প্রধান ভরসা। এছাড়া নাহিদ রানা নেন ২ উইকেট এবং একটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ৪১৮, যা ২০০৩ সালে গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানেরও চারশর বেশি রান তাড়া করে জয়ের কোনো ইতিহাস নেই। ফলে পঞ্চম দিনে বাংলাদেশের সামনে এখন ঐতিহাসিক এক জয়ের হাতছানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা