• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বিনিয়োগবান্ধব নীতি ও কর স্থিতিশীলতার দাবি ব্যবসায়ীদের শর্তসাপেক্ষে কংগ্রেসে যোগের গুঞ্জন, তীব্র রাজনৈতিক জল্পনা মমতা ঘিরে ইউক্রেনকে ড্রোন সরবরাহে কানাডার ভূমিকা ঘিরে উত্তেজনা হিলিতে চাকরি বিক্রির অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার ইসলামের সঠিক আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে: মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ‘রইদ’ পৌঁছে যাচ্ছে উত্তর আমেরিকায়, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০ শহরে ওয়াকা ওয়াকা’র পর আবারও বিশ্বকাপের মঞ্চে শাকিরা শাকিব খানের শেখানো নীরবতার নীতি মানেন বুবলী, সময় মতোই দিলেন সুখবর

গাজীপুরে কোটি টাকার সরকারি দখলকৃত জমি উদ্ধার, স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক / ২০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর :

গাজীপুরের কালিয়াকৈরে সরকারি দখলকৃত জমি উদ্ধার করেছে বনবিভাগ।এসময় অভিযান চালিয়ে দখলকৃত জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয় কতৃপক্ষ।এসময় ১কোটি টাকার সরকারি জমি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার(১১জুন) সকালে বন বিভাগের চন্দ্রা রেজ্ঞ আওতাধীন বাড়ইপাড়া উলুসাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

অভিমান ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বন বিভাগের (সরকারি) কিছু অসাধু কর্মচারীদের যোগসাজশে সরকারি জমি দখল করে ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে বসবাস করে আসছে। এছাড়া ৫ ই আগস্টের পর ছাত্র জনতার আন্দোলনের পর চন্দ্রা রেঞ্জ আওতায়, মৌচাক বনবিট, বাড়ইপাড়া বন বিট, কাচিকাটা বনবিট, জাথালিয়া বনবিট ও বোয়ালি বনবিট এসকল বিটের আওতায় গজারি গাছ নিধন করে অসংখ্য ঘর বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠে ওই বিট কর্মকর্তাদের বিরুদ্ধে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে উপজেলার উলুসরা এলাকায় অভিযান পরিচালনা চন্দ্রা সহকারি বন সংরক্ষণ কর্মকর্তা শহিদুল হাসান শাকিল। এসময় প্রায় ১কোটি টাকার সরকারি দখলকৃত জমি উদ্ধার করা হয়।এসময় বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

‌অভিযানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর চন্দ্রা বন বিভাগের সহকারী বন সংরক্ষক ও রেজ্ঞ কর্মকর্তা শহিদুল হাসান শাকিল, চন্দ্রা বিট কর্মকর্তা ইকবাল হোসেন, মৌচাক বিট কর্মকর্তা শাহজাহান আলী, বাড়ইপাড়া বন বিট কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ। বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালিয়াকৈর চন্দ্রা সহকারী বন সংরক্ষক শহিদুল হাসান শাকিল জানান, সরকারি বনের জমি দখল করে ঘর নির্মাণের কোনো সুযোগ নেই। তাছাড়া সবুজ বনায়নে ও দেশের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলা বনায়নের গুরুত্ব অপরিসীম।বনের গাছ কেটে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা