• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে সিজদায় থাকা অবস্থায় মুসল্লিকে নৃশংসভাবে হত্যা

প্রতিবেদক / ৫৫ বার
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতর সিজদারত অবস্থায় হাফিজ মিয়া (হাফিজ উল্লাহ) নামে এক মুসল্লিকে পিটিয়ে ও খুঁচিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (৩রা মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জসিম মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালীন হাফিজ উল্লাহ যখন সিজদায় ছিলেন, তখন ঘাতক জসিম মিয়া অতর্কিত তাঁর ওপর হামলা চালায়। হামলাকারী একটি কলম দিয়ে হাফিজ মিয়ার চোখ, মাথা ও মুখের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করেন। উপস্থিত মুসল্লিরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত জসিম মিয়াকে গ্রেপ্তার করে। শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানে বাকিতে পণ্য নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে সঠিক কারণ নিশ্চিতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

মসজিদের মতো পবিত্র স্থানে সিজদারত অবস্থায় এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা