• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

চিলমারীতে মাদকবিরোধী অভিযানে আটক ১

প্রতিবেদক / ১৮ বার
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

চিলমারী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক কারবারিকে আটক করেছে চিলমারী মডেল থানার পুলিশ।
শনিবার (২ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি কামরুজ্জামান (৩৫)।
তিনি রানীগঞ্জ ইউনিয়নের রাধাবল্লভ (আমবাড়ী) এলাকার আইয়ুব আলী ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার জানান, কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চিলমারীতে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৪) ধারায় ৪ (চার) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা