পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে গত রোববার রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৬৫০ পিচ ইয়াবা টেবলেটসহ মা ও ছেলেসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ| পরে গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়|
গ্রেফতারকৃতরা হলো লালমনির হাটের আদিতমারি উপজেলার বড় কমলাবাড়ি গ্রামের সোলাইমান মিয়ার স্ত্রী ময়না বেগম ওরফে কাজলী(৫২) ও তার ছেলে সালাম মিয়া(২২), উপজেলার ছোট লতিফপুর বাগানবাড়ি এলাকার ফারুক মিয়ার ছেলে আসিফ(২২) ও মৃত ছান খানের ছেলে আসিক রানা(৩৫)|
পুলিশ সূত্র জানায় রোববার রাতের পনে বারোটার দিকে কালিয়াকৈর বাজার এলাকার মজ্ঞুর আলী বাড়া বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় এসময় মা ও ছেলেকে গ্রেফতার করে পুলিশ| এসময় তাদের কাছ থেকে ৬শত পিচ ইয়াবা টেবলেট ও মাদক বিক্রির ১৪শত ৫০ টাকা উদ্ধার করে পুলিশ|
অপরদিকে একইদিন রাতে সাড়ে এগারোটার দিকে উপজেলার লতিফপুর জোড়াব্রীজ এলাকা থেকে মাদক বেচাকেনার সময় আসিফ ও আসিক রানা গ্রেফতার করা হয়& এসময় তাদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা টেবলটে উদ্ধার করে পুলিশ| পুলিশ আরো জানায় দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতরা মাদকের ব্যবসা করে আসছিলো|
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম পিপিএম জানায় সমাজ থেকে মাদক নির্মূলে অভিযান চলমান রয়েছে| এরি ধারাবাহিকতায় গতকাল রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদকসহ ৪জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে|