• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক

প্রতিবেদক / ৪৬ বার
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ):প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম রুবেলদীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অথচ নিয়মিত সরকারি বেতন-ভাতা উত্তোলন করছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়,গত বছরের ডিসেম্বরে স্ত্রীর অসুস্থতার কথা উল্লেখ করে প্রতিষ্ঠান থেকে পাঁচ দিনের ছুটি নেন শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (হিসাব বিজ্ঞান) আবুল কালাম রুবেল। এরপর দীর্ঘ ৩ মাস যাবৎ কর্মস্থলে ফেরেননি তিনি।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, হিসাব বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষার্থীকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে অন্যত্র প্রাইভেট পড়তে হচ্ছে, যা নিয়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে সহকারী শিক্ষক আবুল কালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন বলেন, ওই শিক্ষক ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে স্ত্রীর চিকিৎসার জন্য পাঁচ দিনের ছুটি নিয়ে তিনি ভারতে গেছেন। তবে বেতন-ভাতা উত্তোলনের বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁঞা বলেন, পাঁচ দিনের ছুটি নিয়ে এত দীর্ঘ সময় অনুপস্থিত থেকে বেতন-ভাতা তোলার কোনো সুযোগ নেই। বিষয়টি আমাকে পূর্বে জানানো হয়নি। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি রুপম দাস বলেন, বিষয়টি জানার পর প্রধান শিক্ষককে ডেকে বিস্তারিত জেনেছি। অভিযুক্ত শিক্ষকের বেতন বন্ধের জন্য ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন এবিষয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা