• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনকে শেষ বিদায়, গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতি

প্রতিবেদক / ২৩ বার
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মমভাবে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। দীর্ঘ অপেক্ষা, শোক আর কান্নার আবহে তার পৈতৃক নিবাস জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা এলাকায় শেষ বিদায়ের প্রস্তুতি চলছে।

আজ (৪ মে ২০২৬) সকাল ৮টার দিকে লিমনের মরদেহ বাংলাদেশে পৌঁছায়। এরপর দ্রুতই মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী। প্রিয় সন্তানের নিথর দেহ এক নজর দেখার জন্য ভিড় জমাতে শুরু করেন তারা।

পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে লিমনের দাফন সম্পন্ন করা হবে। পাশাপাশি পাশের একটি বিদ্যালয় প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিহত লিমনের জেঠা মাহবুবুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের প্রদীপ ছিল লিমন। তাকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু সে যে লাশ হয়ে ফিরে আসবে, তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।”

পরিবারের সদস্যদের আহাজারি আর স্বজনদের শোক ভারী করে তুলেছে পুরো এলাকা। প্রতিবেশীরাও ভিড় করছেন লিমনের বাড়িতে, শেষবারের মতো তাকে দেখতে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল জামিল আহমেদ লিমন বাসা থেকে নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল ফ্লোরিডা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই পরিবার ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া।
প্রিয় সন্তানের নিথর দেহ ঘিরে এখন শুধু শোক, আর এক নিস্তব্ধ প্রশ্ন—স্বপ্ন নিয়ে যাওয়া একটি জীবন কেন এভাবে থেমে গেল অকালেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা