পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর বরইবাড়ী আঞ্চলিক সড়কের মকশ বিল এলাকায় উদ্বোধনের মাত্র এক মাসের মাথায় ভেঙে গেছে একটি ব্রিজের সড়কের দুই অংশ। এতে চরম আতঙ্কে রয়েছে ওই সড়কে চলাচলকারী ও যানবাহন চালকরা| ব্রিজটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন এলাকাবাসী| সোমবার দিবাগত রাতে কোনো এক সময় এঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৫মে) সকাল উপজেলার কালিয়াদহ মকশ বিল এলাকায় গিয়ে এমনি চিত্র দেখা গেছে।
জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর- বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের কালিয়াদহ মকশবিল এলাকায় ৫৫মি: ˆদর্ঘ্যের একটি সেতুর নির্মাণ কাজ করেন মেসার্স মোস্তফা কামাল এন্ড সন্স এন্টারপ্রাইজ। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৫কোটি ১৪লাখ ৩১হাজার ৫শ ১৭টাকা| নির্মাণ কাজের সমাপ্তি ছিল গত ১৫ ডিসেম্বর । কিন্তু কাজের মেয়াদ শেষ হলেও তড়িঘড়ি করে নিম্নমানের সামগ্রী দিয়ে গত এক মাস আগে সেতুটি উদ্বোধন করা হয়| সোমবার রাতের কোনো এক সময় ব্রিজের দুই অংশে সড়ক ধসে পড়ে। এতে সড়কে চলাচলকারী ও যানবাহন চালকরা আতঙ্কে রয়েছে। ব্রিজটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।চালক, পথচারী ও স্থানীয়রা জানান,অল্প সময়ের মধ্যেই সাইট ধসে পড়ায় নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহনকে| দ্রুত সংস্কার ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আব্দুল কাদেরকে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন জানান, অতি বৃষ্টির কারণে সড়কটি ধসে পড়েছে। তবে কাজের মেয়াদ এখনো শেষ হয়নি ধসে পড়া অংশের ঠিকাদার প্রতিষ্ঠানকে দিয়ে পুনরায় কাজ করানো হবে।