• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

খিলপাড়া ইয়াং বয়েজ একাডেমি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক / ১৪ বার
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

আপন সরদার, টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামে খিলপাড়া ইয়াং বয়েজ একাডেমির উদ্যোগে এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকেল ৫টায় খিলপাড়া মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কেএম জহিরুল ইসলাম লেলিন।

বিশিষ্ট ব্যবসায়ী নাবিলা এন্টারপ্রাইজের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন শেখের সভাপতিত্বে এবং টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেতকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুল বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উল্লাহ, রতন পাল, হাবিবুর রহমান হবি বেপারী, আকতার হোসেন দেওয়ান, জুয়েল শেখ, ইউপি সদস্য হাসেম দেওয়ান, বেতকা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন তালুকদার, সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান শেখ, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় খিলপাড়া ইয়াং বয়েজ একাডেমি ও দেওয়ানবাড়ি ফাইটার্স অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকে। পরবর্তীতে ট্রাইব্রেকারে দেওয়ানবাড়ি ফাইটার্স জয়লাভ করে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা