আল আমিন, বিশেষ প্রতিনিধিঃ
শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নে নদী থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ১টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (০৫ মে ২০২৬) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সাদিয়া আফরিন এ্যানি।
অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।