• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ মমেক হাস পাতালের অগ্নিকান্ড ঘটনাস্হল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসন স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গাজীপুরে ইভটিজিং এর দায়ে যুবককে বিনাশ্রম কারাদন্ড গাজীপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা, অভিযুক্ত পলাতক গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আ’লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে বস্তায় ভরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

প্রতিবেদক / ৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা ও র‍্যাবের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চাঞ্চল্যকর জবানবন্দি দিয়েছেন মেজর সাব্বির। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে মামলাটির একাদশ সাক্ষী হিসেবে হাজির হন মেজর সাব্বির।

জবানবন্দিতে তিনি দাবি করেন, ২০১০ সালের মে মাসে বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুলসহ মোট চারজনকে তৎকালীন র‍্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান জিয়াউল আহসানের নেতৃত্বে ক্রসফায়ারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর আলামত গোপন করতে নিহতদের পেট চিরে সিমেন্টের বস্তায় ভরে বলেশ্বর নদীতে ফেলে দেওয়া হয় বলে জানান তিনি।মেজর সাব্বির আরও উল্লেখ করেন, ২০১০ সালে একই প্রক্রিয়ায় আরও এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার পর সিমেন্টের বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা