• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক / ৩৭ বার
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

আজিজ আহমেদ, স্টাফ রিপোর্টার :

নোয়াখালীর বেগমগঞ্জে সাম্প্রতিক প্রকাশিত একটি বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী মোহাম্মদ আবুল হাসান।

বুধবার বেগমগঞ্জ উপজেলা একটি চাইনিজ রেস্টুরেন্টে তিনি লিখিত বক্তব্যে দাবি করেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাকে জড়িয়ে বিভিন্ন অসত্য তথ্য প্রচার করা হচ্ছে, যা তার ব্যক্তি-সম্মান, পেশাগত ভাবমূর্তি ও সামাজিক অবস্থান ক্ষুণ্ন করছে।

লিখিত বক্তব্যে মোঃ আবুল হাসান জানান, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। একটি পারিবারিক ও সামাজিক বিরোধ মীমাংসায় তিনি কেবল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিলেন।

উভয় পক্ষের সম্মতিতে একটি আপস-মীমাংসা সম্পন্ন হয় এবং সেখানে কোনো ধরনের আর্থিক লেনদেনের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, পরবর্তীতে বিষয়টি নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। এতে তার সম্মানহানি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া এমন কোনো সংবাদ প্রকাশ না করতে, যা কারও সম্মানহানির কারণ হতে পারে। তিনি আদালতের বিচারিক প্রক্রিয়ার প্রতিও আস্থা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা