• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং

মোঃ খান সোহেল / ৫৯ বার
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সন্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এই প্রেস ব্রিফিং হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহ্ আলম, জেলা প্রেসক্লাব সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম বক্তব্য রাখেন।

প্রেস ব্রিফিংএ সরকারি ইশতেহার বাস্তবায়ন ও সরকারি সকল সুযোগ সুবিধা জনসাধারণের কাছে পৌছে দিতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা