• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

আলেমদের ওপর কোনো অবিচার-অত্যাচার হতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

প্রতিবেদক / ২০ বার
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত, তবে আলেম-ওলামাদের ওপর কোনো ধরনের অবিচার, অত্যাচার বা জুলুম হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।

রোববার সকালে ইসলামিক ফাউন্ডেশন-এর মিলনায়তনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণ বিষয়ে আলেম-ওলামাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ওলামায়ে কেরামের জন্যই ইসলাম টিকে আছে এবং টিকে থাকবে। ইসলামের প্রচার ও মাদ্রাসা ব্যবস্থার ধারাবাহিকতায় আল্লাহ তাআলার রহমতেই এ ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, দেশের আলেম সমাজ যদি এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে পারে, তবে অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব।

চামড়া সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, অতীতে যথাযথ মূল্য না পাওয়ায় অনেক চামড়া নষ্ট হয়েছে। এমন পরিস্থিতি যেন আর না ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। চামড়ার গুণগত মান ঠিক রেখে যথাযথভাবে সংরক্ষণ ও সংগ্রহ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি চামড়া সিন্ডিকেট ও দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থানের কথাও জানান।

মন্ত্রী আরও বলেন, আলেম-ওলামারা সমাজের ধারক ও বাহক। তিনি ইতিহাসের বিভিন্ন প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বিভিন্ন আন্দোলনে আলেম সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সভায় ধর্মসচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ বিভিন্ন আলেম-ওলামা ও মাদ্রাসা-ইমাম-খতিবরা উপস্থিত ছিলেন। বক্তারা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা