• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

বিভাগীয় গোল্ডকাপে প্রথম রাউন্ডে চিলমারীর ফকিরেরহাটের জয়যাত্রা

প্রতিবেদক / ৪৯ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল খেলার বিভাগীয় পর্যায়ে কুড়িগ্রামের চিলমারী উপজেলার শিক্ষার্থীরা বিজয় অর্জন করেছে। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নান্টের বিভাগীয় খেলার প্রথম রাউন্ডে উপজেলার ফকিরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয় অর্জন করেছে।

জানা গেছে,দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এতে ইউনিয়ন,উপজেলা ও জেলায় প্রতিযোগীতা করে বিভাগীয় পর্যায়ে খেলা শুরু হয়েছে।মঙ্গলবার(১৯ মে) বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালাক-বালিকা) খেলা উদ্বোধন হয় রংপুর জেলা স্কুল মাঠে। উদ্বোধনী দিনে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ চিলমারী ফকিরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ঠাকুরগাঁও জেলা শ্রেষ্ঠ বীরগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে।এর আগে নির্ধারিত সময়ে খেলাটি ১-১গোলের সমতায় টাইব্রেকারে গড়ায়।চিলমারী ফকিরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৯জন খেলোয়ার নিয়ে পরাজিতদের সাথে লড়াই করে টাইব্রেকারে ৪-৩ গোলে বিজয় অর্জন করে। বুধবার একই মাঠে সেমি ফাইনালে খেলবে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা