• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

পীরগাছায় ভূমিসেবা মেলা, ২০২৬ উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা

প্রতিবেদক / ৯ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

রংপুর ব্যুরোঃ

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্হাপনা: সুরক্ষিত ভূমি,সমৃদ্ধ ভবিষ্যৎ’’এই প্রতিপাদ্যে পীরগাছায় ভূমিসেবা মেলা, ২০২৬ উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা ভূমি অফিস কার্যালয় প্রাঙ্গণে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয় এ সহযোগিতায় ভূমি মেলা উদ্বোধন করেন পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জায়িদ ইমরুল মোজাক্কিন।

পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন প্রধান অতিথির বক্তব্য বলেন,তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন হলো। প্রতিনিয়ত যে সেবা গুলি দেয়া হয়। ভূমি সেবা সম্পর্কে সকলকে অবহিত করা। তিনি আরও বলেন,অনেকেই এই ভূমি সেবা মেলায় আসবে। ভূমি সেবা সম্পর্কে জানবে। অনলাইনে কিভাবে জমি খারিজ করতে হয় সে বিষয়গুলো জানবে। তাহলে অল্প সময়ের মধ্যে সবকিছু সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার(ভূমি) তারেক হাসান তাহসিন। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও যৌথ উদ্যোগে এই সভা আয়োজন করে।

এসময় অনুষ্ঠানে পীরগাছা উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, এলজিআরডি উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, পিআইও আলতাফ হোসেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা,
পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামী আমির মুকুল মিয়া,পীরগাছা উপজেলা কমিটির এনসিপির প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন,পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুর রহমান রাসেল,
সরকারি-বেসরকারি কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আব্দুর রহমান রাসেল রংপুর অফিস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা