• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

মাগুরায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক / ১০ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের বুজরুক শ্রীকুন্ডি বালিয়াডাঙ্গা এলাকায় ডোবার পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— বালিয়াডাঙ্গা গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে নূসরাত (৭) এবং একই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে নাঈম (৬)। তারা সম্পর্কে আপন ফুপু-ভাতিজা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল নূসরাত ও নাঈম। সকাল ১০টার পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় ঘরে না ফেরায় স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবার পাড়ে শিশু দুটির স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। পরে তারা দ্রুত ডোবার পানিতে নেমে খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পর ডোবার তলদেশ থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়। দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা