• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর

প্রতিবেদক / ১০০ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,

সোমবার (১৮ মে) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের (৭ মে) বৃহস্পতিবার উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আজ সন্ধা ৬ ঘটিকার সময় বালিয়াডাঙ্গী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এক উৎসবমুখর পরিবেশে নব নির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল মালা দিয়ে বরণ করে নেওয়া হয় এবং নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, গত (৭ মে) বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পদে এস এম মশিউর রহমান সরকার ও সাংগঠনিক সম্পাদক পদে ফজলুর রহমান সহ – সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ মোট ১৩ জন সাংবাদিক বিভিন্ন পদে নির্বাচিত হন।

পরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ মকবুল হোসেন, নবনির্বাচিত কমিটির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এস. এম মশিউর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান সহ প্রেসক্লাবের আরো বিভিন্ন সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা