রংপুর ব্যুরোঃ
রংপুরে ঈদ-উল আযহা ২০২৬ উদযাপন উপলক্ষে জেলার যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে যাত্রীদের নিরাপত্তা ও পণ্য পরিবহন কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,মহাসড়কে কোন যানজট সৃষ্টি করা যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে কাল ত্যাগ করে চলে যেতে হবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন,হাইওয়ে রোডে পুলিশের নজরদারি বাড়ালে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। মোড়ের যানজট নিরসন এবং বিভিন্ন স্থানের রোডে জনসচেতনা বাড়ানোর লক্ষ্যে সাইন বোড ও মাইকিং করা হয়েছে। মহাসড়কে ঈদের দুই দিন আগে থেকে কোন যানবাহন রাস্তার পাশে রাখা যাবে না।
জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ বলেন,রংপুর মডার্ন মোড়ে ফিটনেস বিহীন গাড়ি আসে। এ কারণেই যানজটের সৃষ্টি হয়। যাত্রীদের সেবা নিশ্চিত করতে হলে সবাইকে সচেতন হতে হবে। লোকাল কিছু গাড়ি নিয়ে মডান এসে ওরা ধার করে ঝামেলা সৃষ্টি করে। যাত্রীদের নিরাপত্তা স্বার্থে মোবাইল টিম ও আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে ।
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান বাবু বলেন,বিআরডিসির ডিপু থেকে
থেকে টিকিট বিক্রি করবে। তাহলেই যাত্রীরা নিরাপদে যাওয়া-আসা করতে পারবে। রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট ভূমিকা রয়েছে। ঈদকে সামনে রেখে মটর শ্রমিকরা নিরাপদ জন্য বাড়ি ফিরতে পারে সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে।
বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সদস্য ও এস আর ট্রাভেলস এর ম্যানেজার মাজেদুর রহমান রিপন
কাউন্টার ছাড়া কোন টিকিট বিক্রি করা চলবে না।
যারা কাউন্টার ছাড়া টিকিট বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সভায় বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল আলম সরকার এর সভাপতিত্বে
বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগ,
মোঃ শরিফুল আলম,রংপুর জেলা বিআরটিএ মোটর যান পরিদর্শক মাহবুবার রহমান,রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ,রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন আহ্বায়ক
তাজুল ইসলাম হারুন চৌধুরী,মটর শ্রমিক ইউনিয়ন এর যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাবু।
এসময় উপস্থিত ছিলেন বাস মালিক ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভা শেষে বিআরটিএ রংপুর জেলার আওতাধীন
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত,আহত,অসহায় পঙ্গুত্ব
২৪ টি পরিবারের মাঝে ৮০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।