• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সিলেটের গোয়াইনঘাটে পৃথক অভিযানে মানবপাচারকারীসহ ১৯ জন আটক

প্রতিবেদক / ১৬ বার
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাটে বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে মানবপাচার চক্রের এক সদস্যসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে অবৈধ অনুপ্রবেশকারী ছাড়াও মাদক ও ধর্ষণ মামলার আসামিরাও রয়েছে।

বুধবার আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে মানবপাচারের গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে উপজেলার হাজিপুর বাজার এলাকায় অভিযান চালায় প্রতাপপুর বিওপির সদস্যরা। এ সময় মানবপাচার চক্রের সদস্য আল আমিন আহমেদসহ অবৈধ অনুপ্রবেশের সময় ১০ জনকে আটক করা হয়।

এদিকে, পৃথক আরেক অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ মাদক ও ধর্ষণসহ বিভিন্ন মামলার আরও ৯ আসামিকে গ্রেপ্তার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা