পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর জেলায় শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন কালিয়াকৈর থানায় কর্মরত এসআই মোঃ জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (২১ মে) সকালে এ অর্জনের পর তিনি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসআই জাহাঙ্গীর আলম বলেন, এ স্বীকৃতি তার দায়িত্ব পালনের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে, ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি এ অর্জনের পেছনে গাজীপুর জেলার পুলিশ সুপার শরিফ উদ্দিন-এর দিকনির্দেশনা ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি আরও জানান, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম সবসময় মানসিকভাবে উৎসাহ ও সার্বিক সহযোগিতা করেছেন। এছাড়া দায়িত্ব পালনে সহযোগিতার জন্য পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ রবিউল ইসলাম, এসআই ইউসুব আলী ও এসআই রেজাউল করিমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিশেষভাবে গাজীপুর এলআইসি শাখায় কর্মরত এএসআই ইলিয়াস আলীর সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেছেন তিনি।
সবশেষে কালিয়াকৈর থানার সকল কর্মকর্তা ও ফোর্সের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসআই জাহাঙ্গীর আলম বলেন, সহকর্মীদের আন্তরিক সহযোগিতা ও উৎসাহই তাকে এ অর্জনে পৌঁছে দিয়েছে।