• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

মতলব দক্ষিণে ইয়াবাসহ হাজিগঞ্জের আল-আমিন মজুমদার আটক

প্রতিবেদক / ১২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

সফিকুল ইসলাম রিংকু
চাঁদপুর মতলব দক্ষিণ সংবাদদাতা

মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে হাজীগঞ্জ উপজেলার দুই যুবককে ৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালচোঁ উওর ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আল-আমিন মজুমদার (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ বাইশপুর এলাকার মতলব টোল ব্রিজ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অখিল চন্দ্র সরকার। তার সঙ্গে ছিলেন জীবন চৌধুরী এবং সঙ্গীয় ফোর্স।

অভিযানে হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর মুন্সিবাড়ি এলাকার মাহমুদুল হাসান ওরফে আল-আমিন (২২) এবং জুলহাস মুন্সি (৩৫)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২০, তারিখ: ২১ মে ২০২৬)। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অখিল চন্দ্র সরকার বলেন, গ্রেফতারকৃত সকল আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা