• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টায়, বিজিবি’র বাঁধা

প্রতিবেদক / ১০ বার
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

‎খাজা রাশেদ,লালমনিরহাট।।

‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসির মুখ সীমান্ত এলাকায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তের কাছে, খুঁটি স্থাপনের চেষ্টা চালালে বাধা দেয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় উভয় বাহিনীর সদস্যদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও,বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

‎স্থানীয় সূত্র জানায়, সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকা, বিএসএফ সদস্যরা খুঁটি স্থাপনের উদ্যোগ নিলে, বিজিবি সদস্যরা  তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বাধা প্রদান করেন। পরে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।
‎বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন মেনেই তারা দায়িত্ব পালন করছে, এবং বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রম মেনে নেওয়া হবে না।

‎এ ঘটনায় ঐ সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে, উদ্বেগ দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা