রিয়াজুল ইসলাম
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুর থেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়ে চাকরি ও বদলি বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর একটি থানায় দায়ের করা প্রতারণা মামলার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ সারওয়ার আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার নিজ বাড়ি থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলির কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। তার বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
এ ঘটনায় রাজধানীর একটি থানায় মামলা দায়ের হলে তদন্তের সূত্র ধরে মানিকগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র,
মোবাইল ফোন ও ভিজিটিং কার্ড জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা