• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা, ডিবির অভিযানে ৩ আসামি গ্রেফতার

প্রতিবেদক / ১৫ বার
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

রিয়াজুল ইসলাম
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম জরিনা আক্তার (৩৮) অভিযোগ করেন, ১নং আসামি মোঃ সেলিম মিয়া ওরফে সেলিম তার বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সুবাদে মোবাইল ফোন ব্যবহার করতেন। এ সুযোগে তিনি ভিকটিমের মোবাইল থেকে কয়েকটি ছবি সংগ্রহ করে সেগুলো এডিট করে অশ্লীল ছবি তৈরি করেন। পরে ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন এবং বিভিন্ন সময় ফোনে বিরক্ত করতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়, গত ৫ এপ্রিল ২০২৬ দুপুরে সেলিমসহ অন্যান্য আসামিরা ভিকটিমের বাসায় গিয়ে পূর্বে এডিট করা অর্ধনগ্ন ছবি দেখিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে তারা ভিকটিমকে অর্ধনগ্ন হতে বাধ্য করে এবং মোবাইল ফোনে ছবি ধারণ করে নিয়ে যায়।

পরবর্তীতে আসামিরা ভিকটিমের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা হোয়াটসঅ্যাপে অর্ধনগ্ন ছবি পাঠিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মানসিক নির্যাতন করতে থাকে। এমনকি ভিকটিমের ছোট ভাই নাসির উদ্দিনকেও একই ধরনের হুমকি দেওয়া হয়।

পরে ভিকটিম তার ভাইকে নিয়ে ডিবি কার্যালয়ে অভিযোগ করলে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে ২১ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ সদর থানাধীন বিজয় মেলার মাঠ এলাকা থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ সেলিম মিয়া ওরফে সেলিম (২৮), গ্রাম-চর ঘোস্তা, মানিকগঞ্জ সদর;
সাদ্দাম হোসেন (৩০), গ্রাম-ব্রী-কালিয়াকৈর, সিংগাইর;
এবং মোঃ ইয়াসিন (৩২), গ্রাম-বাঙ্গালা, সিংগাইর, মানিকগঞ্জ।

মামলাটি তদন্তাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা