• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

গাজীপুরে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কা নিহত-১

প্রতিবেদক / ৮ বার
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান নামক এলাকায় বাসের ধাক্কায় পিকাআপের চালক নাসির উদ্দিন নিহত হয়েছেন। এসময় হেলপার গুরুতর আহত হয়।

আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।শনিবার(২৩মে) সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোয়াল বাতান এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ছয়টা দিকে হঠাৎ বিকট শব্দ পাওয়া যায়। পরে দেখা যায় ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপের ধাক্কায় লাগে।এসময় পিকআপের পিছনে সিরাজগঞ্জ পরিবহনের ধাক্কা লাগে এসময় দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুছে যায়। পরে পিকআপের চালক ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হয় একজন। জানা গেছে একটি পিকআপ আশুলিয়া থেকে একটি কারখানার মালামাল ভরে গোড়াই এলাকায় যাওয়ার জন্য রওনা দেয়। উপজেলার গোয়ালবাতান এলাকায় পৌঁছালে সামনে একটি ট্রাক গতি নিয়ন্ত্রণ করলে পিকআপটি গতির নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এসময় পিকআপের সামনের অংশ দুমড়ে মুছে যায়। ঘটনাস্থলেই পিকআপের চালক নাসির উদ্দিন নিহত হন। গুরুতর আহত হয় পিকআপের হেল্পার। এসময় সিরাজগঞ্জ পরিবহনটি পিকআপের পিছনে মেরে দিলে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে পরিবহনের যাত্রীদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় আধাঘন্টা যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক আর: করিম জানান , মরদেহটি ময়নাতনদের জন্য শহীদ তাজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা