• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

মিরসরাইয়ে চার দিনে পানিতে ডুবে প্রাণ গেল ৪ শিশুর

প্রতিবেদক / ৬ বার
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রামের মীরসরাই উপজেলা-এ মাত্র চার দিনের ব্যবধানে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। একের পর এক এমন ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ শুক্রবার (২২ মে) সকালে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের বহদ্দারগ্রাম এলাকায় পানিতে ডুবে মারা যায় দেড় বছর বয়সী শিশু মোহাম্মদ সাজিদ। সে ওই এলাকার আহসানুল কবিরের সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায় সাজিদ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় পানিতে ডুবে খালেদ বিন মহিউদ্দিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। বুধবার একই ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যায় মাহিয়া আনোয়ারা আনিসা (১০)।

এ ছাড়া গত ১৯ মে খৈয়াছড়া ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া এলাকায় পানিতে ডুবে মুনতাসিন (৮) নামে আরও এক শিশুর মৃত্যু হয়।

এ বিষয়ে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী বলেন, অভিভাবকদের অসচেতনতা ও শিশুদের সাঁতার না জানার কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি ও সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা