মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
রিয়াজুল ইসলাম
২৩ মে, শনিবার
মানিকগঞ্জের শিবালয়ে মা’দক দ্রব্যসহ বিভিন্ন মা’মলায় ১২ জনকে আ’টক করেছে পুলিশ। এরমধ্যে ৪ গ্রাম হে’রো’ইন ও ১৫ পিস ই’য়াবা ট্যাবলেটসহ ৯ জনকে মাদকদ্রব্য এবং ৩ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
২১ মে (বুধবার) শিবালয় থানা পুলিশ মা’দক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী ও সেবনকারীদেরকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, মোঃ ইয়াছিন মোল্লা (৪৩), মোঃ উজ্জল হোসেন জামিল জীবন (৩৯), মোঃ এ কে এম রিয়াদ হোসেন (২৯), শহিদুল ইসলাম দিপু (৩০), সুবল হালদার (৩২), মোঃ রুবেল (৩৫), মোঃ ইয়াছিন (৩৪), মোঃ তজিম উদ্দিন (৩৮), মোঃ মাসুম (৩২), আকাশ (২৫), মোঃ আলতাফ হোসেন (৩৭) মো: রবিউল। এরা সবাই মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বাসিন্দা।
শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন গণমাধ্যমকে বলেন, মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স। এ ব্যাপারে কোন ছাড় নাই। শুক্রবার মাদক ও অন্যান্য মামলাসহ মোট ১২ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।