• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

পিরোজপুরে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোক

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ডোবার পানিতে পড়ে সার্থক সূতার (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার দৈহারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার সৌরভ সুতারের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘরের ভেতর ছিলেন। সবার অগোচরে শিশুটি ঘর থেকে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় দুই ঘণ্টা খোঁজার পর ঘরের পাশের একটি ডোবার পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে দ্রুত উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তাওহীদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। কেউ অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা