• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

ফতুল্লায় আবাসিক শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা: প্রধান শিক্ষক গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

প্রতিবেদক / ৬ বার
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

​নিজস্ব প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক আবাসিক শিক্ষিকাকে (১৮) কক্ষে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম মাওলানা বেলাল হোসেন ওসমানী (৪৫)। শনিবার (২৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ ৫ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইমুনা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
​গ্রেপ্তারকৃত বেলাল হোসেন ফতুল্লার লামাপাড়া এলাকার মৃত ওসমান গণির ছেলে। তিনি স্থানীয় মারকাজ মসজিদসংলগ্ন ‘জামিয়া ওসমানিয়া মহিলা মাদরাসার’ প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষিকা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
​মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে ওই তরুণী মাদরাসাটিতে আবাসিক শিক্ষিকা হিসেবে যোগদান করেন। এরপর থেকেই প্রধান শিক্ষক মাওলানা বেলাল তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। গত শুক্রবার সকাল আনুমানিক ৬টার দিকে বেলাল হোসেন ওই শিক্ষিকার কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিক্ষিকার চিৎকারে অভিযুক্ত শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
​ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা