• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

৮০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক / ২৮ বার
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
রিয়াজুল ইসলাম

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুরেশ রাজবংশীর নেতৃত্বে একটি অভিযানিক দল শনিবার (২৪ মে) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আউটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আউটপাড়া এলাকায় ধৃত আসামি মোঃ হযরত আলীর বসতঘরের সামনে থেকে মোঃ হযরত আলী (৩৮), পিতা-মৃত সামছুদ্দিন এবং মোঃ তারু মিয়া (৪৫), পিতা-মোঃ চাঁন মিয়া, উভয় সাং-আউটপাড়া, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জকে গ্রেফতার করা হয়।

এসময় আসামি হযরত আলীর দখল থেকে ৫০০ গ্রাম এবং তারু মিয়ার দখল থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা